রাউজানে ২৩৩ টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ
মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজান উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৩৩ টি পূজামণ্ডপে ৬০০ কেজি সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সার্বিক সহযোগিতায় এবং রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস, এম, রাহাতুল ইসলাম এবং পৌর ভূমি কর্মকর্তা অং চিং মারমা। সরকারি বরাদ্দের চাল বিতরণের মাধ্যমে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপনে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও আয়োজনের ক্ষেত্রে সহায়তা করা হয়।
গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত (বাসু), সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, সহসভাপতি খোকন চৌধুরী ও যীশু সেন, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু দে, সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ এবং দপ্তর সম্পাদক রূপস দাশ।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজের পৌর কমিটির সভাপতি ডাঃ লিটন শর্মা, সাধারণ সম্পাদক অর্পণ মহাজন রিপু, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) রাউজান উপজেলা সংসদের সাধারণ সম্পাদক পাভেল চৌধুরী, জাগো হিন্দু পরিষদের রাউজান উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিমাদ্রি পাল ইমন, দক্ষিণ রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক সমীর চন্দ্র দে, মানস সরকার, ডাঃ জনি দাশ, নির্বাহী সদস্য ত্রিপাল চৌধুরী, শংকর দে ও আয়ন দেসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন এবং মঠ-মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাউজান উপজেলার মোট ২৩৩ টি পূজামণ্ডপের ৬০০ কেজি সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়।
