কলাপাড়া মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দূর্গা পূজার শুরু
অশোক মুখার্জি, পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি : পটুয়াখালী কলাপাড়া ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহীতপূজার মধ্য দিয়ে পটুয়াখালীতে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার সূচনা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটায় জেলার ১৯৪ টি মন্ডপে দেবী দূর্গার মঙ্গল অর্চনার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠী। এসময় ধুপের ধোঁয়া, কাঁসর ঘন্টা, শাঁখ, উলুধ্বনী, ঢাঁকের বাদ্য আর চন্ডিপাঠে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। মহাষষ্ঠীতে অশুভ শক্তির বিনাশে ‘মঙ্গলময়ী’ দেবীর জাগরনে সুর প্রতিষ্ঠার প্রার্থনা করেন ভক্তরা। সন্ধ্যায় দেবী দুর্গার আমন্ত্রন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে দূর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয়ের বার্তা নিয়ে ধরাধামে আবির্ভূত হন দেবী দুর্গা। অসুর বধের মধ্য দিয়ে তিনি প্রতিষ্ঠা করেন সত্য, ন্যায় ও কল্যাণের মহিমা।
