ঢাকা শনিবার ১৭ অক্টোবর ২০২৬ ১ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাইকগাছায় বিভিন্ন অপরাধে ২২ জন আটক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৫.১৭ পি.এম
পাইকগাছায় বিভিন্ন অপরাধে ২২ জন আটক
www.dailyranggaprovat.com

অরুণকুমার বিশ্বাস,পাইকগাছা,(খুলনা) : গত ২৪ ঘন্টায় পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে রাজনৈতিক  মামলায় -২, চাঁদাবাজি-২, মাদত-৪, চুরি-২, কিশোর গ্যাং-৩ ও নিয়মিত মামলায়-৩জনসহ বিভিন্ন অপরাধে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৭ জন আদালতের সাজাপ্রাপ্ত আসামী রয়েছে।

থানা পুলিশ জানায়,গড়ইখালী ইউনিয়নের বাইনবাড়িয়া গ্রামের স্কুল শিক্ষকার স্বামী ঢাকুরদাশ সানাসহ একাধিক ব্যাক্তিকে পুলিশের তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে চাঁদাদাবির অভিযোগে ঐ ইউনিয়নের হোগলারচক  গ্রামের কাদের সরদার ও রনি গাইনকে গ্রেফতার করা হয়েছে।  নারী ও শিশু  নির্যাতন দমন আইনে নিয়মিত মামলায় গড়ইখালী ইউনিয়নের শান্তা ুফকিরাবাদের নূর ইসলাম জোয়াদ্দার ,রাজা গাজী ও জালাল গাজীকে গ্রেফতার করা হয়েছে।অন্যদিকে  রাজনৈতিক মামলায় রাড়ুলি ইউনিয়নের জালাল জোয়াদ্দার  ও লস্কর  ইউনিয়নের আলমতোলা গ্রামের তৌহিদুল ইসলাম তনুকে গ্রেফতার করা হয়েছে।ধৃত ্দু”জনকে ২৪সালের ২২ আগষ্টতারিকে থানায় ৬নং নাশকতার মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া মাদকের অভিযোগে কপিলমুনির হাসিবুর,নাছিরপুর গ্রামের শহীদ হাসান বিশ্বাস,মামুদকাটির প্রদীপ দেবনাথ,খড়িয়ার পল্লব হালদার ,চাঁদখালীর ফতেপুর গ্রামের হুসাইন গাজী ও চুরির ঘটনায় চাঁদখালীর দেবদুয়ার গ্রামের শেখ নেওয়াজসহ  মোট ২২ জনকে গ্রেফতার ক রা হয়েছে। থানা পুলিশের  এই অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষনা দিয়ে থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির বলেন,২৪ ঘন্টায় চাঁদাবাজি,নাশকতা,মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।এদের  মধ্যে  ৭জন সামরীট্রায়ালে সাজা ও অন্যদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেয়ণ করা হয়েছে।