ঢাকা শনিবার ১৭ অক্টোবর ২০২৬ ১ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

উজিরপুর জল্লা ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আশিকের পিতার কুলখানি অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, সময়ঃ ১০.৫৫ পি.এম
উজিরপুর জল্লা ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আশিকের পিতার কুলখানি অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার  মো: আশিক মোল্লার বাবা আলি আকবর মোল্লার কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর)  দুপুরে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামে মরহুমের নিজ বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হয়।

জুময়া বাদ অনুষ্ঠিত অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

শনিবার (১০ অক্টোবর) রাত্র সাড়ে ৮ ঘটিকার সময়ে  বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন আলি আকবর মোল্লা । পরদিন রোববার সকালে জানাজা শেষে গ্রামের বাড়িসংলগ্ন পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়।

কুলখানি অনুষ্ঠানে উজিরপুর উপজেলা আনসার ভিডিপি টিআই রেশমা বেগম, জল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মজিবর, সাধারণ সম্পাদক জালাল মল্লিক এবং রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ মরহুমের আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।