ঢাকা রোববার ১০ মে ২০২৬ ২৭ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৭.৩৭ পি.এম
কচুয়ায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।।বাগেরহাটের কচুয়া উপজেলায় কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে উপজেলার নির্ধারিত ৩ টি পরীক্ষা কেন্দ্র। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ৩ টি কেন্দ্রে মোট ৭৬১ জন পরীক্ষার্থীদের মধ্যে ৭৫৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।
 মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলা ছিল সন্তোষজনক। কচুয়া পাইলট বালিকা বিদ্যালয় (মাদ্রাসা) সেন্টারে ২১৮ জন শিক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ২১৩ জন, অনুপস্থিত ছিল ৫ জন। এছাড়া সরকারি সিএস পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (এসএসসি) হলরুমে ২৭৬ জন পরীক্ষার্থীদের মধ্যে সবাই উপস্থিত ছিল। একই কেন্দ্রে (ভোকেশনাল) এ ৫৮ জনের মধ্যে সকলেই উপস্থিত ছিলেন এবং মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় হলে ২০৯ এর সবাই অংশ নেয়।
পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও নকলমুক্ত এবং  কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা কার্যক্রম পরিচালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।
​কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলী হাসান জানান, পরীক্ষাগুলো সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও তিনি জানান।

 

 

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com