ঢাকা বুধবার ১৩ মে ২০২৬ ৩০ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ভালো আম চেনার উপায়

প্রকাশিত: ১১ মে ২০২৬, সোমবার, সময়ঃ ১২.১২ পি.এম
ভালো আম চেনার উপায়
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক : গ্রীষ্ম এলেই ফলের বাজারে বাড়তে থাকে আমের কদর। তবে মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই বাজারে দেখা যাচ্ছে বাহারি রঙের পাকা আম। বাইরে থেকে দেখতে আকর্ষণীয় হলেও অনেক সময় এসব আম কাটার পর দেখা যায় ভেতরটা কাঁচা, শক্ত এবং স্বাদে টক। ফলে ক্রেতাদের মধ্যে প্রশ্ন উঠছে-এসব আম কি সত্যিই গাছপাকা, নাকি রাসায়নিক দিয়ে পাকানো?

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত বাজারজাত ও বেশি লাভের আশায় অনেক ব্যবসায়ী কাঁচা আম কৃত্রিমভাবে পাকিয়ে বিক্রি করেন। এজন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ক্যালসিয়াম কার্বাইড ও বিভিন্ন রাসায়নিক স্প্রে। এসব উপাদান শুধু আমের স্বাভাবিক গুণ নষ্ট করে না, দীর্ঘমেয়াদে শরীরের জন্যও ক্ষতিকর হতে পারে।

গাছপাকা আম সাধারণত একরঙা হয় না। এর গায়ে সবুজ, হালকা হলুদ কিংবা লালচে মিশ্র রঙ দেখা যায়। কখনও ছোট কালচে দাগও থাকতে পারে। কিন্তু রাসায়নিক দিয়ে পাকানো আম দেখতে অতিরিক্ত উজ্জ্বল ও চকচকে হয়। পুরো আমে একই ধরনের গাঢ় হলুদ রঙ থাকে, যা অনেক সময় অস্বাভাবিক লাগে।