কামরুল হাসানের কবিতা "নীরবতা"
নীরবতা
মো. কামরুল হাসান
হারিয়ে যাওয়া স্মৃতিগুলো
ফিরে আসেনা আর-
অতীতেই রয় সোনালী দিন
বিষাদ মেঘে বেড়ে যায় আধার।
অদৃশ্য মায়াজালে নিজেকে বাঁধি
ইচ্ছেডানা ভেঙ্গে যায় ঝড়ে-
অভিমান সব হাওয়ায় উড়ে
স্বপ্ন হারায় তেপান্তরে।
নীরব আধারে যে দিয়েছিল সুখ
তাহারে খুঁজি সংগোপনে-
উদাস দুপুর সন্ধ্যাক্ষণে
স্বপ্ন মোহে রাত্রি যাপনে।
বহুবার এসে ফিরে যায় শেষে
অমোঘ মন্ত্রে ছুঁয়ে যায় মন-
পাইনা দিশা ভাবনা বিহ্বল
সবকিছু নাহি শুধু অকারণ।
অকারণে ব্যাকুল ধরণী আকুল
ভাবনা হারায় কার ইশারায়-
বাঁচার প্রেরণা ভেঙে চুরমার
মেঘহীন তবু ঝড় সহসায়।
গোধূলির আলো ম্লান হয়ে যায়
সন্ধ্যা শেষে রাত্রি আসে-
ভাবনাবৃত্তে নির্বাক চিত্তে
ব্যর্থতা আসি দীর্ঘশ্বাসে।
রাতের জোনাকির মুগ্ধ আলো
বাতায়ন ছুঁয়ে যায়-
অবকাশে নাহি শ্রান্তি মেলে
নীরবতা অন্তরার।
