হরিণাকুন্ডুতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ বাগান ˆতরীর চেক বিতরণ
মানিক ঘোষ, ঝিনাইদহ : পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের পরিবেশপ্রেমী হিসেবে গড়ে তুলতে ঝিনাইদহের হরিণাকুন্ডুর কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ বাগান ˆতরীতে চেক বিতরণ করা হয়েছে|
বুধবার (২০ মে) সকালে উপজেলার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠান প্রধানদের মাঝে এ চেক বিতরণ করা হয়| অনুষ্ঠানে হরিণাকুন্ডু উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মাসুদ, শের আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদ হাসান, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন|
সেসময় উপজেলার ১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যেকের হাতে শের আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়|
আয়োজকরা জানান, বিদ্যালয়গুলোতে ছাদ বাগান ˆতরির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সবুজায়ন সম্প্রসারণ এবং প্রকৃতির প্রতি ভালোবাসা ˆতরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য|
