কালিগঞ্জে ‘এসপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নওয়াবেগী সাবা ওরিয়েন্স ক্রিকেট দল
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘এসপিএল (SPL) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এর তৃতীয় সিজন এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে। সাদপুর ক্রীড়া পরিষদের আয়োজনে সোমবার (২৫মে) ঐতিহ্যবাহী সাদপুর মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলায়
ভাই ভাই ক্রিকেট একাদশ সাদপুর ও সারা ওরিয়েন্স নওয়া বেগী ক্রিকেট একাদশের মধ্যে
খেলায় দাপটের সাথে সারা ওরিয়েন্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।খেলায় নওয়াবেগী সারা ওরিয়েন্স এর অধিনায়ক জয় জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা ১৮ ওপারে ১০ উইকেট হারিয়ে ১৯৬ রান করে। যেভাবে ভাই ভাই ক্রিকেট একাদশ ৬ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ১৭ রান করে সকলেই আউট হয়ে যায়।
খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার অফ দলের পুরস্কার প্রদান করেন গরিবের ডাক্তার নামে খ্যাত বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শহিদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান বাপ্পি,নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, লাইফ কেয়ার ডিজিটাল হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক হাবিবুর রহমান দলিলরে সমিতিরর সেক্রেটারি ইকবাল হোসেন পল্লী বিদ্যুতের ডিজিএম জাহাঙ্গীর আলম আগে ফাইনালে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আজিজ আহমেদ পুটু, ও বিএনপি নেতা আখতারুজ্জামান বাপ্পি,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ডাঃ মোঃ আব্দুল কাদের। সাদপুর ক্রীড়া পরিষদের সভাপতি কুরবান, সেক্রেটারি হাবিবুর রহমান ও মোঃ শরিফুল হাসান এর সঞ্চালনায় পুরস্কার বিতরণ করা হয় খেলায় ম্যান অফ দা ম্যাচ পুরস্কার পায় জামিরুল, ম্যান অফ টি টুর্নামেন্টের পুরস্কার প্রায় আশিক, এছাড়া তিনটি ছয় মেরে হ্যাটট্রিক পুরস্কার পায় জামিরুল এরা ব্যাটিং আশিক, সেরা বল এনামুল, সেরা ফিল্টার আশিক এবং সর্বোচ্চ রান জামিরুল কে পুরস্কার প্রদান করা হয়।
খেলার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মাসুম হোসেন ও আব্দুস সামাদ।
এছাড়া খেলাটি ধারা বর্ণনায় জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও এম আর মোস্তাক, সিরাজুল ইসলাম রিয়াজুল যাদের প্রাণবন্ত ধারাভাষ্যে মাঠজুড়ে বাড়তি উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
সাদপুর ক্রীড়া পরিষদ (স্থাপিত: ১৯৯০) আয়োজিত এই ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মাঠজুড়ে ছিল দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ।
এবারের টুর্নামেন্টের স্পন্সর হিসেবে সহযোগিতা করছে লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতাল (ইউনিট-১: পাউখালী মোড় এবং ইউনিট-২: হাইস্কুল মোড়, নলতা)। এছাড়া ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’-এর সৌজন্যে আয়োজিত এই প্রতিযোগিতা এলাকার তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেনএলাকাবাসী।
