"রাঙা প্রভাত" পত্রিকার সাহিত্য সম্পাদক হলেন হেমায়েত উদ্দিন কাজী
নিজস্ব প্রতিবেদক : বাংলা সংস্করণ অনলাইন নিউজ পোর্টাল " দৈনিক রাঙা প্রভাত" পত্রিকার সাহিত্য সম্পাদক হলেন কবি ও লেখক মো: হেমায়েত উদ্দিন কাজী।
তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ১ নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামে কাজী পরিবারের সন্তান। তার পিতার নাম মো: খোকন কাজী। তিনি জাতীয় কবিতা পরিষদের বরিশাল জেলা শাখার সম্মানিত এক্সিকিউটিভ সদস্য।
বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় এডটেক প্রতিষ্ঠান শিখো টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড কোম্পানি এর প্রশাসন বিভাগে সুনামের সাথে কর্মরত আছেন।
নব সাহিত্য সম্পাদক খুব ছোটবেলা থেকেই লেখালেখিতে হাতেখড়ি হয়। কবিতা, গল্প, উপন্যাস নিয়ে তার গবেষণা, ছন্দ, তাল, অন্তমিল এই নিয়েই সে থাকতে ভালোবাসতো। বিভিন্ন সময় কবিতা লেখা, গল্প লেখা সহ বেশকিছু গ্রন্থ এর আগেও বইমেলায় ও বিভিন্ন ম্যাগাজিন, পত্রিকা সহ সাহিত্য পেইজে এসেছে। ২০২৬ সালে অমর একুশে বইমেলায় কবি "অপূর্ণ স্বপ্নের পূর্ণ কথোপকথন"নামে বই প্রকাশ করেন। গত বইমেলাগুলোতে কবির প্রকাশিত অদ্বৈত গল্প সংকলনে "জীবন শিক্ষার সেকাল একাল"
"তোমার বলা একটি মিথ্যে" বইগুলো ব্যাপক জনপ্রিয়তা ও সাড়া ফেলেছিলো।
