কবি হেমায়েত উদ্দিন কাজীর কবিতা " এখনোও আমাতে তুমি"
এখনোও আমাতে তুমি
মো. হেমায়েত উদ্দিন কাজী
তুমি আমায় হারিয়ে হয়তো লুকিয়ে হাসছো,
আসলে এই হাসি কি? পরিপূর্ন!
তুমি আমায় ছেড়ে হয়তো খুব ভালো আছো,
আসলেই কি ভালো? নাকি অভিনয়!
তুমিতো চেয়েছিলে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্তের আভা,
আসলেই আমি কি পেরেছি শীত বসন্তে
দখিনা বাতাসে তোমায় রাঙিয়ে পেতে সুপ্রভা!
তুমি কি সত্যি শুনতে পাওনা
আমার বুকে লুকানো মুখ লুকানো শত সহস্র আর্তনাদ!!
নাকি জেগে ঘুমানোর অভিনয়ে
ভুলতে বসেছো তোমার আমার যোজন বিয়োজনের স্মৃতি,
কোনো ক্ষতি নেই আমার হয়তো কোনো গতিও নেই
ছন্দ ছাড়া যেমনি কবিতা হয়না তেমনি গতি ছাড়া
আমিতো একদমই মূল্যহীন!
তোমায় নিয়ে ঘুরবো বলে
আজও থাকে আমার পাশের সীটটি ফাঁকা,
কোথাও তো তুমি আর নেই আমি যে বড় একা।
যেমনি আছো তেমনি থাকো
আমায় হয়তো রাখবে না আর তোমার মনের কোনে,
কোনো দিন দেখা হলেও হয়তো মনে পড়বে
এইতো সেদিনও ছিলাম একই সনে!
তুমি হয়তো আজ আমিময় নও
আসলেই কি তা! নাকি আজও!
স্মৃতিকে মনে করেই কথা কও।
তোমার হাসিতেই যে আমার সুখ ছিলো কোনোদিন বুজবে!
হয়তো সেদিন সব ভুল বুঝেই হয়তো আমায় খুঁজবে।
তবে পাবে কি? আমায়!!
