ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কবি হেমায়েত উদ্দিন কাজীর কবিতা "আমিতো হবো"

প্রকাশিত: ০৩ জুন ২০২৬, বুধবার, সময়ঃ ১১.২৩ এ.এম
কবি হেমায়েত উদ্দিন কাজীর কবিতা "আমিতো হবো"
www.dailyranggaprovat.com

আমিতো হবো

মো. হেমায়েত উদ্দিন কাজী


আমিতো হবো রোদেলা দিনে

তোমার ছায়ামেঘের পাতা,

আমিতো হবো বৃষ্টির দিনে 

তোমার মাথার ছাতা।

আমিতো হবো তোমার সময়ে

তোমার হাতের ঘড়ি,

তুলি ছাড়া রং ছাড়া তোমায় আঁকবো, 

আমার পেন্সিলে আঁকা পরী।

রোদে তুমি,বৃষ্টিতে তুমি, 

ঝড়েও তুমি বন্যায় তুমি

আমি যে হবো তোমার হৃদয় ভূমি।

সব রঙে রঙিন তুমি 

হালকা গহনার সাজেই বেশ,

একটু বাতাসে দোলে তোমার মাথার কেশ।

স্বপ্নের মাঝে খুঁজি আজও সেদিন কত দূরে,

রাখবো তোমায় খুব মায়াতে আমার ছন্দ, গানে সুরে।