ঢাকা শুক্রবার ০৫ জুন ২০২৬ ২২ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়া ১৬ দলীয় ফুটবল শর্টবার নাইট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫ জুন ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৮.৪৪ পি.এম
কচুয়া ১৬ দলীয় ফুটবল শর্টবার নাইট টুর্নামেন্ট খেলা  অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : কচুয়া ১৬ দলীয় ফুটবল শর্টবার নাইট টুর্নামেন্ট-২০২৬ ট্যাংরাখালি বালুর মাঠে ৫ জুন রাতে অনুষ্ঠিত হয়। নওজোয়ান স্পোর্টিং ক্লাব কচুয়ার উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কচুয়া উপজেলা বিএনপি'র সভাপতি ও জেবি গ্রুপের চেয়ারম্যান সারদার জাহিদ। খেলায় কচুয়া ফুটবল স্পোর্টিং ক্লাব নেক্স লেভেল স্পোর্টিং  ক্লাব কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এবং বনগ্রাম নেক্স লেভেল স্পোর্টিং  ক্লাব রানার আপ হয়।খেলা পরিচালনা করেন রবিউল ইসলাম, হাসিবুল ইসলাম ও সাব্বির হোসেন। টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা  ক্রিয়া সংস্থার সদস্য শেখ সুজন। 

কচুয়া উপজেলার  বিএনপি'র সাবেক সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম ও উপজেলা বিএনপি সাংগঠনিক  সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন,বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরামের উপদেষ্টা জাহিদুল ইসলাম বুলু। 


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, কৃষক দলের সভাপতি  আল মামুন  মুক্তি,  জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, কচুয়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সরদার এমদাদুল হক সুমন সহ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির  বিভিন্ন কর্মকর্তা ও ১৬ দলের খেলোয়াড় ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।