ঢাকা রোববার ০৭ জুন ২০২৬ ২৪ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কবি ফজলে রাব্বির কবিতা " মুহাম্মদ রাসুল"

প্রকাশিত: ০৬ জুন ২০২৬, শনিবার, সময়ঃ ০৫.১৮ পি.এম
কবি ফজলে রাব্বির কবিতা " মুহাম্মদ রাসুল"
www.dailyranggaprovat.com

মুহাম্মদ রাসুল

 মো: ফজলে রাব্বি


সৃষ্টি সেরা মহামানব, ধরনীর সেরা ফুল।

মালিকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসুল।

ছিলে তুমি আঁধার যুগে আলোর প্রদীপ হয়ে।

পাপী সব ছাড়লো পাপ পরকালের ভয়ে।


ক্ষুধা, ব্যাথায়  কাতর হয়ে হওনি দিশেহারা।

তাইতো পৃথিবীর মানব সকল তোমাতে পাগলপারা।

বলেছিলো যারা লেজকাঁটা তুমি তারাই বোকার দল।

পরকালে ভুগবে তারা কঠোর ফলাফল।


নেতা, পিতা, শাষক দলের তুমি প্রিয় আদর্শ।

ধরনীর তে শান্তি এলো পেয়ে তোমার স্পর্শ।

অন্যায়ের বিরুদ্ধে করোনি কখনো ভয়।

বীরের বেসে করেছিলে বদর, খাইবার জয়।


তুমিই মোদের পথ প্রদর্শক ওহে প্রিয় নবী।

তোমার তরে শত সালাম জানালো এই কবি।

তোমার উম্মত হতে পেরে আনন্দ এই বুঁকে।

তোমার তরে দুরুদ পড়ি আপন মনের সুখে।