ঢাকা রোববার ০৭ জুন ২০২৬ ২৪ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কবি আফ'নান নাই-ম এর কবিতা " কবিতার বই: মনেও রাখেননি মনও রাখেননি"

প্রকাশিত: ০৭ জুন ২০২৬, রোববার, সময়ঃ ১২.১১ পি.এম
কবি আফ'নান নাই-ম এর কবিতা " কবিতার বই: মনেও রাখেননি মনও রাখেননি"
www.dailyranggaprovat.com

কবিতার বই:

মনেও রাখেননি 

মনও রাখেননি 

আফ'নান নাই-ম


আপনি যা চাইবেন তাই হোক,

কেবল সেই চাওয়ার তালিকায় আমার নামটি থাকুক।

আপনার সমস্ত স্বপ্নের আকাশ যদি রঙিন হয়,

আমি চাই, সেই রঙের এক কোণায় আমার উপস্থিতি থাকুক।


আপনার নিঃশ্বাসে যদি কোনো সুর বাজে,

আমি চাই, অন্তত একটি সুর আমার জন্য বেজে উঠুক।

আপনার নিরবতায় যদি হাজারো শব্দ লুকিয়ে থাকে,

আমি চাই, তাদের ভিড়ে আমার নাম উচ্চারিত হোক।


আপনি যদি হারান, আমি যেন খুঁজে পাই আপনাকে,

আপনি যদি জিতেন, আমি যেন আপনার সাথে গর্বে দাঁড়াই।

আপনার অশ্রুতে যদি ভিজে যায় রাতের আঁধার,

আমি চাই, আমার সান্ত্বনাই হোক আপনার একমাত্র ভোর।


আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হোক সময়ের স্রোতে,

কিন্তু আমার একটাই মিনতি,

যখনই আপনার হৃদয়ের দরজায় তালা খোলা হবে,

ভিতরে প্রবেশ করার অধিকার যেন আমার থাকে চিরকাল!