কবি হেমায়েত উদ্দিন কাজীর কবিতা " বাস্তবতায় জং"
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, সোমবার, সময়ঃ ০৪.০৩ পি.এম
বাস্তবতায় জং
মো. হেমায়েত উদ্দিন কাজী
দিনের আলো নিয়ে চাঁদ আলোকিত,
তোমার মায়ায় এই হৃদয় পুলকিত।
মধ্যরাতের ভবঘুরে এই আমি,
গভীর নিদ্রায় নতুন স্বপ্নে বিভোর তুমি।
আমি হারাতে চাইলেও করতে খানখান,
তুমি হারিয়ে আমায় লুকিয়ে রাখলে কি মান।
সফেদ মনে মাখা হয়নি অমাবস্যা,
পূর্নিমায় আলো ঝরছে বাড়ছে আশা।
রাতের জোনাকির আলো হয় পাঞ্জেরী,
কে জানে কখন কবে হবে প্রভাতফেরী।
ইচ্ছে ডানার উড়াল পাখির প্রীতি,
স্মৃতির পাতায় উড়ছে শত ডানার প্রজাপতি।
অন্ধকারে দেখা স্বপ্নে মাখেনি নতুন রং,
জীবন শিক্ষায় দেখতে শিখতে বাস্তবতায় জং।
