ঢাকা শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

সমসাময়িক জীবনের ভাবনা

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, শনিবার, সময়ঃ ০৮.০৬ পি.এম
সমসাময়িক জীবনের ভাবনা
www.dailyranggaprovat.com

জীবন সর্বদা ই বয়ে চলে সময়ের স্রোতে এটি অস্বীকার কোনো সুযোগ নেই।প্রতিটা সম্পর্কের প্রতিটি মানুষ তাদেরও থাকে এতটুকু অনুভব থাকে অপেক্ষার, আক্ষেপ কিংবা কষ্টের ভয়ংকর সত্য গল্প।

সংসারের ভালো কিছুর জন্য আমরা অনেক সময় অনেক কিছু ই করি বা করার চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখি তবে কখনো ভালো করতে গিয়ে না চাইতেও হিতে বিপরীত হয়ে ই যায়।জীবনে চলার পথে নতুন পথে হাঁটা হতে ই পারে এটা খুবই স্বাভাবিক তবে ভুলে যাওয়া ঠিক নয় তাদের, যারা এক সময় আপনাকে নিজের সবকিছু ভেবেছে।যে চোখে আপনি ছিলেন দুনিয়ার সবচেয়ে আপন সেই চোখে ই যদি একদিন অবহেলার জল জমে তবুও সে মুখে কিছু বলে না।চুপচাপ সহে যায় আর ফিরে আসেনা কখনোও।

জীবনে কষ্ট করে মানুষ হতে পারার চেষ্টায় অর্জিত সব অর্জনগুলো তখন খুবই তুচ্ছ লাগে নিজেকে বড় অপয়া ও অভিশপ্ত অতৃপ্ত আত্মার মতো লাগে এই ভেবে ই কেন আমায় মানুষ, কাছের মানুষ, রক্তের মানুষ ঠিক আমাকে আমার মতো বুঝতে পারলো না।এভাবেই হয়তো হঠ্যাৎ কোনো না কোনো কারনে না চাইতে ই হারিয়ে যেতে থাকে সেই অপেক্ষায় থাকা মানুষ!

তাই সময় থাকতে বোঝার চেষ্টা করুন, যে সম্পর্কটা একদিন হৃদয়ের ছিলো অন্তরের অন্তস্তলের ছিলো তা যেন কোনোভাবে ই হারিয়ে না গিয়ে হৃদয়ে ই থাকে মনের গভীরে যত্নে ই থাকে ভুলে নয় ভালোবেসে!

লেখক: মো. হেমায়েত উদ্দিন কাজী।