কবি ফজলে রাব্বির কবিতা " বীর"
বীর
মো: ফজলে রাব্বি
হে জাতি তোমার ইতিহাস ভুলে ঝিমাচ্ছো কেনো হেথা।
মনে করে দেখো মহানবী (সঃ) ছিলেন মোদের নেতা।
আলীর কথা স্বরণ করো খাইবার জয়ী বীর।
সাহাবীরা ভয় পেতেন না বুঁক পেতে নিতে তীর।
আবু বক্কর দ্বীনের সেবক বিশ্বাস ছিলো ঠিক।
নবী (সঃ) তাইতো তাকে ডাকতেন সিদ্দিক।
খালিদ সে তো বীর সেনানী আল্লাহর তরবারি।
মুসলিম মোরা ধর্ম ভীরু করিনা বাড়াবাড়ি।
জিহাদের পথে উসমানের দান ছিলো অগ্রভাগে।
উমর ফারুক যে পথে যেতেন শয়তান পালাতো আগে।
বদর, ওহুদ, খন্দকে মোরা নত করিনি তো শির।
জিহাদের পথে ঝাপিয়ে পরেছি শুনলেই তাকবীর।
আজ কোনো তবে ফিলিস্তিনে জমছে লাশের পাহাড়।
দেশে দেশে দুর্ভিক্ষ, পায়না খেতে আহার।
ইমাম মাহদীর সৈনিকেরা দাও সবে তাকবির।
জিহাদ মোদের রক্তে রক্তে আমরাই সেই বীর।
