মধ্যপ্রাচ্যের সংঘাতে দক্ষিণ এশিয়ার কৃষিতে সংকট
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৭.০১ এ.এম
রাঙা প্রভাত ডেস্ক।। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে সংকটে পড়েছে দক্ষিণ এশিয়ার কৃষিখাত। যুদ্ধের কারণে সার এবং নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি তাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে কৃষকদের। বৃহস্পতিবার (২ এপ্রিল) এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।
ভারতের উত্তর-পশ্চিম পাঞ্জাবের গুরুদাসপুরের ৪২ বছর বয়সী কৃষক রমেশ কুমার বলেন, আমি জানি না এ বছর সব খরচ মেটাতে পারব কি না। সবকিছুই নির্ভর করছে ফসলের ওপর। সন্তানের স্কুলের বেতন, সংসারের খরচ, ঋণের কিস্তি এবং মেয়ে বর্ষার বিয়ের জন্য জমানো টাকাসহ নানা কিছুর ভাবনা।
কেবল রমেশ নন, ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে চলমান সংকটের আঘাত লেগেছে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের কৃষকের জীবনযাত্রায়। গোটা অঞ্চলজুড়ে সারের ক্রমবর্ধমান দাম ও ঘাটতি কৃষকদের ভাবিয়ে তুলেছে।
