ঢাকা মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ

প্রকাশিত: ২২ জুন ২০২৬, সোমবার, সময়ঃ ০৭.৫৩ পি.এম
কচুয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : কচুয়া সরকারি করনেশন সোবহান পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার  (২২ জুন) দুপুরে কচুয়া উপজেলা প্রশাসন মিলনায়তনে এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার এক চমৎকার প্রতিফলন ঘটে।

​উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন । অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী হাসান।

এছাড়াও অনুষ্ঠানে কচুয়া উপজেলা সহকারি কমিশনার ভুমি মুহাম্মদ আসিফ হায়দার,   বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিয়া সুলতানা সহ অন্যান্য বিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে থাকার আহ্বান জানান। তিনি বলেন, "স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। বিদ্যালয়ের এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।"

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও আয়োজনের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। 

অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা তাদের আনন্দ প্রকাশ করে। সমগ্র অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়।