ঢাকা শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

একক অভিনয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার

প্রকাশিত: ২৬ জুন ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৪.৫১ পি.এম
একক অভিনয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার
www.dailyranggaprovat.com

কলাপাড়ার ছোট্ট অর্জুনের বড় সাফল্য।


নিজস্ব প্রতিবেদক।।পটুয়াখালীর কলাপাড়ার মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অর্জুন। পুরো নাম সুদীপন মুখার্জী অর্জুন। ছোট্ট এই শিশু শিক্ষার্থীর অনন্য সাফল্যে কলাপাড়া অনেকটা আলোকিত হয়ে উঠেছে। অর্জুনের অর্জনে কলাপাড়ার মানুষ উৎফুল্ল। ছোট্ট অর্জুন একক অভিনয়ে জাতীয় পর্যায়ে এবছর তৃতীয় স্থান অর্জন করেছে। অতি সম্প্রতি স্বপরিবারে অর্জুন তার সাফল্যের পদক গ্রহণ করেছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের কাছ থেকে গ্রহণ করা প্রাথমিক শিক্ষ পদক প্রাপ্তির ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাসছে। তার সাফল্যে কলাপাড়ার সাংস্কৃতিক অঙ্গনের বইছে আনন্দের ধারা। ছোট্ট অর্জুন কলাপাড়াকে জাতীয় পর্যায়ে বড় করে তুলে ধরেছে। উজ্জ্বল করেছে কলাপাড়ার সাংস্কৃতিক অঙ্গনকে।


অর্জুনের নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে তার সহপাঠীরা তাকে নিয়ে সরব রয়েছে। অর্জুনের কাছ থেকে শুনছে তার সাফল্যের কথা। অর্জুনের সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা কলাপাড়াবাসী”। কলাপাড়া প্রেসক্লাব পরিবার তাকে শুভেচ্ছা জানিয়েছে। কারণ অর্জুন কলাপাড়া প্রেসক্লাবের সদস্য অশোক মুখার্জীর এক মাত্র ছেলে। তার মা কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক কল্যাণী চক্রবর্তী। সেও একজন সাংস্কৃতিক সংগঠক। অর্জুনের একমাত্র বড় বোন দেবশ্রী মুখার্জীও একজন মেধাবী শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনে মহুমুখী প্রতিভার অধিকারী।


অর্জুনের এই সাফল্যের পেছনে রয়েছে কলাপাড়ার সাংস্কৃতিক সংগঠক কচিমুখ নাট্যাঙ্গন (কনা) এর প্রতিষ্ঠাতা আতিকুল ইসলাম মিরাজের শ্রম ও মেধা। তাকে এ পর্যায়ে নিয়ে আসার বড় অবদান রয়েছে তার। তিনি হাতে কলমে অর্জুনকে প্রস্তুত করেছেন। এর আগে অর্জুন কলাপাড়া উপজেলা পর্যায়ে প্রথম স্থান। পটুয়াখালী জেলা ও বরিশাল বিভাগীয় পর্যায়ে তার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। পৌছে যায় সাফল্যেও জায়গায়। সাগরপাড়ের এই জনপদের ছোট্ট অর্জুনের বড় সাফল্যে সবাই যেন উদ্বেলিত। তেমনি অর্জুনসহ তার গোটা পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন অর্জুনের জন্য। কলাপাড়ার ঐতিহ্যবাহী মুখার্জী পরিবারের এই সন্তান সকলের আর্শীবাদ চেয়েছে।