ঢাকা রোববার ০৫ জুলাই ২০২৬ ২১ ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কবি সালাম মুহাম্মদ আল মাউন এর কবিতা "অগোছালো সংলাপ"

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, শনিবার, সময়ঃ ০৫.২৯ পি.এম
কবি সালাম মুহাম্মদ আল মাউন এর কবিতা "অগোছালো সংলাপ"
www.dailyranggaprovat.com

অগোছালো সংলাপ

সালাম মুহাম্মদ আল মাউন


পান্ডুলিপির খাতায় ধূলো জমে গেছে 

ঝাপসা হয়ে গেছে চশমার গ্লাস, 

কলমটা খোলা পড়ে থাকে টেবিলে -

লেখা হয়না কবিতা আর। 

প্রচুর সময় অলস করে দিয়েছে আমায়;

চোখের পাতায় ঘুমের বসবাস। 

ত্বকে শৈত্য প্রবাহের প্রচন্ড হিম ঠান্ডা,

বড্ড সুখ নরম বিছানায় ;

মূত্র ব্যাধি বড্ড জ্বালায় সময় অসময়। 

নির্জনতা অনেক ভাবায় অতীতের স্মৃতি আর কষ্টের সময়,

ফেলে আসা দুঃখ-সুখের ছেঁড়া ছেঁড়া গল্প কাহিনি ;

ছোট ছোট অন্যায় পাপ বোধ গুলো, 

হারিয়ে যাবার ভয় আগামীর দিন গুলি। 

উম গরমে স্বপ্নরা জেগে ওঠে গুরু মস্তিষ্কের ভাঁজে ভাঁজে,

নতুন করে ইচ্ছের আকাশে ডানা মেলতে পালক খুলে-

বাস্তবতার বৈয়াম উল্টে গিয়ে লেপ্টে যায় স্বপ্নের ছোঁয়া।

ধূসর হয়ে আসছে চারপাশের সব পথ ঘাট গাছপালা ;

জানাশোনা মানুষগুলো কখনো মনে হয় বড্ড অচেনা,

কোথায় যেন হারিয়ে গিয়েছি আমি চেনা এ শহরটায়;

কেউ আমায় চিনছেনা ওদের কাছে পাগল মনে হয় আমায়।