কালীগঞ্জে পূর্ব শত্রুতা জের ধরে ৫ লক্ষ টাকা মূল্যের বেড়জাল পুড়িয়ে ক্ষতিগ্রস্ত
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার ৮–৯টি বেড় জালে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে জাল গুলো পুড়ে গিয়ে প্রায় ৫–৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত শংকর সরকার।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ভাড়াশিমলা গ্রামে এ ঘটনা ঘটে। শংকর সরকার ওই গ্রামের মৃত পরিতোষ সরকারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘেরে মাছ ধরার জন্য ব্যবহৃত ৮–৯টি বেড় জাল শংকর সরকারের বাড়ির বারান্দায় রাখা ছিল। গভীর রাতে জাল গুলোতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করেন।একই সঙ্গে বাইরে থেকে ঘরের দরজা আটকে দেওয়ার অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা।
এ ঘটনায় একই গ্রামের মৃত মান্দার মোড়লের ছেলে শোকর আলীকে অভিযুক্ত করেছেন ভুক্তভোগী পরিবার। সংবাদ পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুড়ে যাওয়া বেডজালের আলামত সংগ্রহ করেছেন। ক্ষতিগ্রস্ত শংকর ও তার পরিবার অসহায় হয়ে পড়েছেন হতাশায় ভুগছেন । স্থানীয় রমজান আলী জানান শত্রুতামূলক যারা শঙ্করের জাল পুড়িয়ে বড় ধরনের ক্ষতি করেছে, ঘটনাটি খুবই দুঃখজনক, ঘটনার সাথে জড়িত সত্য উদঘাটন করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
