ঢাকা বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৯.১৬ পি.এম
আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর কর্মকর্তা অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করোছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্ব) দুপুর ১২ টায় বড়দল ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাফিজুল গাজীকে গ্রেফতার করা হয়।

বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে হাফিজুল গাজীকে তার বাড়ি থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ রুহুল আমিন। গ্রেফতারকৃত হাফিজুলকে থানায় হস্তান্তর ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।