ঢাকা বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ার পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৫.১৫ পি.এম
কালিয়ার পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : “পরিবেশের ভারসাম্য রক্ষা করি, সবাই আমরা বৃক্ষ রোপণ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের পৃষ্ঠপোষকতায় নড়াইলের কালিয়া উপজেলার ১০নং পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমে অংশ নেন।

এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।