ঢাকা বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ ৪ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় ঘেরের জমিতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৭.৪২ এ.এম
কচুয়ায় ঘেরের জমিতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : ​বাগেরহাটের কচুয়া উপজেলায় নিজ ঘেরের জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বাদশা শিকদার (৫০) নামের এক ঘের ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​নিহত বাদশা শিকদার কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের বিছট গ্রামের মৃত মোবারক আলী শিকদারের পুত্র।

​স্থানীয় সূত্রে জানা যায়, বাদশা শিকদার তার নিজের ঘেরের জমিতে ইঁদুর মারার জন্য জমির চারপাশে বৈদ্যুতিক তার দিয়ে ঘেরাও করে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন। গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ সচল থাকা অবস্থায় তিনি পুনরায় ওই জমিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

​এদিকে পরিবারের সদস্যরা তাকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে তার নিজ জমি থেকে নিথর দেহ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য প্রায় প্রতি সপ্তাহেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন কৃষকের  জমিতে খোলা তারে  বিদ্যুৎ দিয়ে ইঁদুর মারার কারণে এরূপ দুর্ঘটনা ঘটেই চলছে। কচুয়াবাসি  বিষয়টি প্রতিরোধ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।