বাগেরহাটে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরস্কার বিতরণ
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কচুয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক জমকালো আয়োজনের মাধ্যমে এই পুরস্কার ও গাছের চারা তুলে দেওয়া হয়।
উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়ার পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীর মাঝে একটি করে গাছের চারা ও বই বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন কচুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শুধাঙ্কূ শেখর অধিকারী, কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম শেখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সেখ এস্কেন্দার হোসেন, জেলা বিএনপি নেতা সোমনাথ দে, ওহিদুজ্জামান পল্টু, কচুয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন,
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরন পাইক, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সহকারী শিক্ষক নিত্যরঞ্জন ঘোষ এবং কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, সাংবাদিক তুহিন খান।
পুরস্কার বিতরণকালে অতিথিরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন। একই সাথে তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল ও মননশীল কর্মকাণ্ডে আরও বেশি যুক্ত থাকার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে জেলা সেচছাসেবক দল নেতা নাহিদ সরদার, উপজেলা যুবদল নেতা অলিউর রসুল অলি, এমদাদুল হক মাসুদ সেখ সুজন,ছাত্রদল নেতা রিয়াজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
