ঢাকা বুধবার ০৪ নভেম্বর ২০২৬ ১৯ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৪০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ১০.৩১ পি.এম
কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।   সোমবার ৩ নভেম্বর বেলা ১১ টায় সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  আয়োজনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি  শেখ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও নবাগত সহকারী শিক্ষক হারিসুল ইসলামের সঞ্চালনায় মা সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষবিচার দীপক কুমার বিশ্বাস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো :আবু সেলিম,কালিগঞ্জ প্রেসক্লাবের  সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ  বাচ্চু,সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ, অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো: আল আমিন,অভিভাবক বিলকিস,  আশুরা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ প্রেস ক্লাব এর তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এ মাহমুদুল্লাহ বাচ্চু ।  মা সমাবেশে  বিদ্যালয়ের তিন শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন আমাদের সন্তানদের সুস্থ সবল সুন্দরভাবে লেখাপড়ার মধ্য দিয়ে বড় করতে হবে। তিনি বলেন বাচ্চারা অনুকরণ প্রিয়  অনুকরণ করতে ভালোবাসে,তাদের মনে চাহিদা অনুযায়ী শিক্ষায় মনোনিবেশ করতে হবে। স্কুল ছাড়া বাচ্চারা  যে সময়টুকু বাড়িতে থাকে সেই সময় মায়েদের অনেক দায়িত্ব ও ভূমিকা পালন করতে হয়। স্কুল থেকে যাওয়া আসা খাওয়া-দাওয়া সব বিষয়ে খেয়াল রাখতে হয়। বাচ্চারা স্কুল থেকে ফিরি গিয়ে তাদের সমস্যা গুলো মায়ের কাছে বলছে কিনা মা সেগুলো খোঁজখবর নিবে, তাদের সাথে মানসিকভাবে বন্ধুত্ব ছোলভ আচরণ করতে হবে। জিজ্ঞাস করতে হবে কি খেয়েছিলে কি পড়াশোনা করেছো  বন্ধুদের সাথে মজা করেছো  অন্তত ১৫ মিনিট সময় দিয়ে কথা বলতে হবে। ভালো-মন্দ বিষয়ে সংশোধনী খোঁজখবর নিতে হবে। আর রাতে ঘুমানোর আগে সময় দিয়ে গল্প করতে হবে,অভিভাবকরা বাচ্চাদের সামনে  মোবাইল ফোন প্রয়োজনীয় অংশটুকু ছাড়া বন্ধ রাখতে হবে  । বাচ্চাদের মানসিক ডেভেলপমেন্ট পরিবর্তন করতে  মায়েদের ভূমিকা  অপরিসীম । অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক মায়েরা উপস্থিত ছিলেন।