ঢাকা বুধবার ০৪ নভেম্বর ২০২৬ ১৯ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৪০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে আওয়ামীগ নেতাসহ ৪ আসামী গ্রেফতার

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ১০.৪০ পি.এম
আশাশুনিতে আওয়ামীগ নেতাসহ   ৪ আসামী গ্রেফতার
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধঅ আইন মামলার আসামী আওৃযামীলীগ নেতাসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (৩ নভেম্বর) আদালতে প্রেরন করা হয়েছে। 

থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে আশাশুনি থানা মামলা নং-২৩ তাং ২৩/৬/২৬ সন্ত্রাস বিরোধী আইন মামলার আসামী প্রতাপনগর ৫নং ওয়ার্ড আ'লীগের সেক্রেটারী মোনতাছির মামুন ওরফে ছোট্ট, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং -২ তাং ২/১১/২৬ এর আসামী দাদপুর গ্রামের মৃত জব্বার বিশ্বাসের ছেলে জালাল বিশ্বাস, সিআর ৩৬৭/২৫ (শৈলঃ) মামলার আসামী খালিয়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে আবুল হোসেন ও ফৌঃকাঃবিঃ ১৫১ ধারা মামলার আসামী শ্বেতপুর গ্রামের আঃ গফুর সরদারের ছেলে অমরদেব আলীকে গ্রেফতার করা হয়।