ঢাকা মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬ ১৮ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশসহ গ্রেফতার ৫

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৭.১১ পি.এম
আশাশুনিতে ইউপি চেয়ারম্যান   পলাশসহ গ্রেফতার ৫
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশসহ ৫ আসামীকে করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাস বিরোধী মামলায় ২ জন এবং ওয়ারেন্ট ভূক্ত আসামী ৩ জন। গ্রেফতারকৃতদের সোমবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

থানাসুত্রে জানাগেছে, আশাশুনি থানা মামলা নং ৭, তাং ৯/৯/২৬, জিআর ১৮৫/২৬ (সন্ত্রাস বিরোধী আইন ২০০৯) এর আসামী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ ও 

শ্বেতপুর গ্রামের আঃ গফুর সরদারের ছেলে বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সিআর ১৩৫৬/২৪ (পাইকগাছা) আসামী ফকরাবাদ গ্রামের খায়বার গাজীর ছেলে সাইফুল গাজী, 

সিসি-২৩৯/২৫ এর আসামী বাসুদেবপুর গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে আবু রাশেদ গাজী ও সিআর ১৯৬/১৬ (কালিগঞ্জ) এর ১ মাসের সাজাপ্রাপ্ত আসামী উত্তর গোদাড়া গ্রামের রাশেদ গাজীর ছেলে ছবেদ আলী গাজীকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।