ঢাকা মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬ ১৮ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটায় পুলিশের অভিযানে ফেয়ারডিল মাদকসহ ১ জন ব্যবসায়ী আটক, মামলা

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৭.০৯ পি.এম
দেবহাটায় পুলিশের অভিযানে ফেয়ারডিল মাদকসহ ১ জন ব্যবসায়ী আটক, মামলা
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় থানা পুলিশের অভিযানে ৩০০ বোতল ফেয়ারডিল মাদকসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। জানা গেছে, দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের নেতৃত্বে এসআই বেলায়েত হোসেন, এসআই আহম্মদ আলী ও এএসআই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইং-০২/১১/২০২৬ তারিখ ভোর ৬টার দিকে দেবহাটা থানার চরশ্রীপুর সাকিনস্থ জনৈক কিনু বদ্দি (৭২), পিতা- মৃত ওমর আলী গাজী এর বাড়ীর সামনে ইটের সোলিং রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী সাইদুর রহমান পল্টু (৪৩), পিতা- মৃত আব্দুল মজিদ গাইন, সাং- চরশ্রীপুর, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে ভারতীয় ৩০০ বোতল ফেয়ারডিল মাদকসহ গ্রেফতার করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। সেই অভিযানের অংশ হিসেবে আটককৃত আসামীকে মাদকসহ গ্রেফতার করে মামলা দায়ের পূর্বক ম০২/১১/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।