ঢাকা বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬ ২০ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ৭ নভেম্বর উদ্‌যাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৪.০৮ পি.এম
আগৈলঝাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ৭ নভেম্বর উদ্‌যাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় নতুন কুঁড়ি ২০২৬-২৭ স্পোর্টস উদ্বোধন অনুষ্ঠান সম্প্রচার এবং জাতীয় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন মন্টু,   শিক্ষক জহিরুল হক, সুপার রফিকুল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ রাসেল, ইমাম মাওলানা ফজলুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত খান মনু, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর অনলাইন শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্প্রচার উপলক্ষে বিস্তারিত প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এ উপলক্ষে উপজেলার সরকারি আগৈলঝাড়া ডিগ্রি কলেজ চত্বরে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্টের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করা, তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়াচর্চা ছড়িয়ে দেওয়ার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণ, ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় নিয়েও মতবিনিময় করেন উপস্থিত ব্যক্তিরা।

অন্যদিকে, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, কর্মসূচি গ্রহণ এবং সার্বিক আয়োজন নিয়েও আলোচনা করা হয়। দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে পালনে সংশ্লিষ্ট সবার দায়িত্ব ও সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্প্রচার এবং ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।