ঢাকা বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬ ২০ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৭.০৯ পি.এম
ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
www.dailyranggaprovat.com

গৌতম রাহা, ডুমুরিয়া (খুলনা)প্রতিনিধি :  ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুর আনুমনিক ১টায় ৩০ মিনিটে ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর আমভিটা এলাকায় ঘটে এ হত্যাকাণ্ড। গুলিতে  নিহত তরিকুল ইসলাম(৩৭) রংপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও রামকৃষ্ণপুর গ্রামের শেখ আব্দুস সালামের ছেলে। ঘটনার পর ডুমুরিয়া থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের টিম ঘটনাস্থলে আসে।জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর আনছারাবাদ সড়কের আঃ গফ্ফার সানার দোকোনে তরিকুল ইসলাম বসেছিল। এমন সময় পালসার মোটর সাইকেলে ২ যুবক মুখে মাক্স ও হেলমেট পরিহিত অবস্থায় দোকানের সামনে দাঁড়ায়। এ সময় তরিকুলের সাথে কথা বলে।এরপর তারা দোকানের মধ্যে ঢুকে তরিকুলকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। তরিকুল মাটিতে লুটে পড়লে সন্ত্রাসীরা আবার মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তবে কি কারণে এ হত্যাকান্ড হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত তরিকুলের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  পুলিশের তদন্তে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় বেরিয়ে আসবে বলে আশা করছি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।