ঢাকা বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬ ২০ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় সারভাইভাল প্রোগ্রামের উদ্বোধন

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৭.০৩ পি.এম
আগৈলঝাড়ায় সারভাইভাল প্রোগ্রামের উদ্বোধন
www.dailyranggaprovat.com

আগৈলঝারা (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় শিশুদের সুরক্ষা, জীবন রক্ষা, নিরাপদ প্রসব, সুস্থ মা, উজ্জ্বল ভবিষ্যৎ, স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (রাহুতপাড়া)’র উদ্যোগে সারভাইভাল প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।

 বৃহস্পতিবার সকালে গৈলা ইউনিয়নের রাহুতপাড়া এলাকায় প্রকল্প অফিসের হলরুমে কমপ্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র আর্থিক সহযোগিতায় সারভাইভাল প্রোগ্রামের উদ্বোধন করা হয়। এলসিসি’র সভাপতি রেভা জেমস মনিন্দ্র বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস। এসময় আরো বক্তব্য রাখেন, কম্প্যাশন  ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র পার্টনারশিপ ফ্যাসিলিটেটর মিসেস সোফিয়া সুইটি কর্মকার, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ম্যানেজার নোয়েল মিত্র, এলসিসি কমিটির সদস্য ফ্রন্সিস মিস্ত্রী, জিতেন রয়, তৃষা মোহরি, অফিস সহকারী লাভলী ফলিয়া, নিলীমা সরকার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ। ১৫টি পরিবার নিয়ে এই কর্মসূচী উদ্বোধন করা হয়।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিশ্রুতিবদ্ধ হই কোনো শিশুই যেন অবহেলা বা স্বাস্থ্যহীনতার শিকার না হয়, কোনো মা যেন প্রসবকালে ঝুঁকিতে না পড়েন। প্রতিটি শিশুর জীবন হোক নিরাপদ, সুন্দর এবং সম্ভাবনাময়। অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সার্বিক সফলতা কামনা এবং এই কর্মসূচি বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারের মা ও শিশুদের অপুষ্টি দূরীকরণ সুস্থ-সবল হিসেবে গড়ে তুলতে এই প্রোগ্রাম চালু করা হয়।