উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ও কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) সকাল দশটায় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে ক ও খ গ্রুপে জিয়ারত, আজান, উপস্থিত বিতর্ক,হামদ নাত কবিতা আবৃতি , রচনা , সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠানের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার শাহজাহান কবিরের সভাপতিত্ব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ইমাম সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল গফুর, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন এর মডেল কেয়ার টেকার নুরুল ইসলাম, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাধারণ কেয়ারটেকার আশরাফুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ কেয়ারটেকার নাজিমউদ্দিন। ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে ১৭ টি মাধ্যমিক ও মাদ্রাসার প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
