ঢাকা বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬ ২০ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পুলিশের ৭৮ কর্মকর্তার পদোন্নতি, হলেন এএসপি

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৮.১৫ পি.এম
পুলিশের ৭৮ কর্মকর্তার পদোন্নতি, হলেন এএসপি
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক :

বাংলাদেশ পুলিশের ৭৮ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদ থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন তারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

এতে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান করতে হবে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।