ঢাকা বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬ ২০ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটায় নতুন কুড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৭.০১ পি.এম
দেবহাটায় নতুন কুড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :  দেশব্যাপী নতুন কুড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে দেবহাটায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খুলনা স্টেডিয়ামে বৃহস্পতিবার ৫ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান পর্যবেক্ষন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার  মিলন সাহা, দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, দেবহাটা উপজেলা যুব উন্নয়ন অফিসার আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল, দেবহাটা উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহজাহান আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাসান শরাফী, দেবহাটা মহিলা দলের নেত্রী বিউটি পারভিন, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।