কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : “হাত ধোয়ার নায়ক হোন” (Be a Hand Washing Hero)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় পালিত হয়েছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং কচুয়া এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমির সালমান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মনিসংকর পাইক,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. রায়হান হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, কচুয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সমীর বরন পাইক,কচুয়া এডিপি ম্যানেজার ডমেনিক সেন্টু গমেজ প্রমুখ।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। র্যালিপূর্ব আলোচনা সভায় বক্তারা সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে রোগব্যাধি থেকে দূরে থাকার আহ্বান জানান।
