ঢাকা বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬ ১৩ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বাবার মৃত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃত্যু

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, সময়ঃ ০৯.৩৯ পি.এম
বাবার মৃত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃত্যু
www.dailyranggaprovat.com

নিজস্ব প্রতিবেদক : বাবার মৃত্যুর শোক সইতে না পেরে মাত্র পাঁচদিনের মধ্যে মৃত্যুবরন করেছেন বড় ছেলে জেমস তালুকদারের (২৬)।

হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে বুধবার (২৮ অক্টোবর) বিকেল তিনটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামে। 

খ্রীস্টান সম্প্রদায়ের মৃত জেমস তালুকদার ওই গ্রামের মৃত প্রভুদান তালুকদারের ছেলে। সে পানবরজে দিনমজুরের কাজ করতেন।

মৃতের চাচাতো ভাই রেমন তালুকদার জানিয়েছেন, গত ২৩ অক্টোবর তার চাচা প্রভুদান তালুকদার (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। 

খবরপেয়ে পরিবারের সদস্যরা ২৪ অক্টোবর মরদেহ বাড়িতে নিয়ে আসেন এবং পরেরদিন দাফন করা হয়। বাবার মৃত্যুর পর অনেকটা মানসিকভাবে ভেঙ্গে পরেন তার বড় ছেলে জেমস তালুকদার।

অবশেষে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে বুধবার (২৮ অক্টোবর) বিকেল তিনটার দিকে নিজবাড়িতে অসুস্থ হয়ে জেমসের মৃত্যু হয়। 

রেমন তালুকদার আরও জানিয়েছেন, বাবা-ছেলের এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বাটাজোর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন বেপারী জানিয়েছেন, ঘটনাটি হৃদয়বিদারক। আমরা এলাকাবাসী পরিবারটির পাশে রয়েছি।