ঈদুল আজহা উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান নান্নু,র শুভেচ্ছা
প্রকাশিত: ২৭ মে ২০২৬, বুধবার, সময়ঃ ০৯.২৪ পি.এম
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীর নগর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যাবসায়ি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম আনিসুজ্জামান নান্নু । ঈদ উপলক্ষে তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্থতা ও মঙ্গল কামনা করেন।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের আরেকটি অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ মোবারক।
