ঢাকা বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মুনী ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যানের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ২৭ মে ২০২৬, বুধবার, সময়ঃ ০৯.৩৯ পি.এম
মুনী ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যানের  ঈদ শুভেচ্ছা
www.dailyranggaprovat.com

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী  উপজেলার সর্বস্তরের নাগরিকদের সহ প্রবাসীদের প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মুনী ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আমেরিকা প্রবসী বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক গোমস্তা মনিরুজ্জামান আনিস। সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা জানান।

গোমস্তা মনিরুজ্জামান আনিস বলেন, ‘আবারও এল মুসলিম উম্মাহ’র আরেকটি মহানন্দ ঈদোৎসব ঈদুল আযহা। ঈদুল আযহা উপলক্ষে  গৌরনদী  উপজেলার সর্বস্তরের নাগরিকসহ সরিকল ইউনিয়নের কুড়িরচর বাসীকে জানাই ঈদ মোবারক, অকৃত্রিম শুভেচ্ছা।’

ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। ঈদে ধনী-গরিব নির্বিশেষে সকল নাগরিকদের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক। ঈদ মোবারক।