বারাসাত ইউনিয়নকে গড়তে চান মিল্টন মুন্সী, ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে
তেরখাদা (খুলনা) প্রতিনিধি : তেরখাদা উপজেলার ২ নং বারাসাত ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তেরখাদা উপজেলা বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিল্টন মুন্সী। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে নানামুখী সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। পবিত্র ঈদ উপলক্ষে তিনি বারাসাত ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
গরিব, দুঃখী ও মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত মিল্টন মুন্সী দীর্ঘদিন ধরে নিরলসভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। তার লক্ষ্য, বারাসাত ইউনিয়নকে শিক্ষা, সংস্কৃতি ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি আদর্শ ইউনিয়নে পরিণত করা।
ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত মিল্টন মুন্সীর রাজনৈতিক পথচলা শুরু হয় উপজেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে। পরবর্তীতে তিনি জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সুনাম ও দক্ষতার সঙ্গে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
রাজনীতির পাশাপাশি সামাজিক ও শিক্ষা উন্নয়নমূলক কর্মকাণ্ডেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। তিনি তেরখাদা সদরের ইখড়ি দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির একাধিকবার নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মাদ্রাসা এতিমখানার সাধারণ সম্পাদক হিসেবেও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। তার পিতা মোঃ মোক্তার হোসেন ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী।
মিল্টন মুন্সী বারাসাত ইউনিয়নের বিভিন্ন রাস্তা-ঘাট, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন। ঈদ ও পূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে থাকেন। এছাড়াও সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে বিভিন্নভাবে অবদান রেখে চলেছেন।
তিনি বলেন, আমি বারাসাত ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। মাননীয় সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলালের সহযোগিতা নিয়ে বারাসাত ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপ দিতে চাই।
তিনি পবিত্র ঈদ উপলক্ষে বারাসাত ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
