ঢাকা শনিবার ০৮ আগস্ট ২০২৬ ২৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাঠকের প্রিয় " রাঙা প্রভাত" পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন হেমায়েত উদ্দিন কাজী

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, শনিবার, সময়ঃ ১২.১২ এ.এম
পাঠকের প্রিয় " রাঙা প্রভাত" পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন হেমায়েত উদ্দিন কাজী
www.dailyranggaprovat.com

নিজস্ব প্রতিবেদক : পাঠকের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল "দৈনিক রাঙা প্রভাত" পত্রিকার নির্বাহী সম্পাদক হয়েছেন  মো: হেমায়েত উদ্দিন কাজী । এর আগে তিনি পোর্টালটির সাহিত্য সম্পাদকের দায়িত্বে ছিলেন।

শুক্রবার  (৭ আগস্ট) হেমায়েত উদ্দিন কাজীকে  নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি দেয় পত্রিকাটির প্রধান সম্পাদক মো: ইব্রাহিম রুবেল ।

হেমায়েত উদ্দিন কাজী বিগত সময়গুলোতে সাহিত্য সম্পাদকের দায়িত্ব  পালনের পাশাপাশি পত্রিকার মান উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রেখে পত্রিকার গুনগত মানে লিডারশীপ, ওউনারশীপ, এবং এক্সিলেন্ট পারফর্ম করায় দৈনিক রাঙা প্রভাত কর্তৃপক্ষ তাকে সাহিত্য সম্পাদক থেকে নির্বাহী সম্পাদকের বড় দায়িত্ব প্রদান করেছেন। পত্রিকায় তার এই সম্পৃক্ততা পত্রিকাকে আরও সাফল্য বয়ে আনতে বড় সহায়ক হবে বলে দৈনিক রাঙা প্রভাত পরিবার মনে করেন।

নির্বাহী সম্পাদক হিসেবে পদোন্নতিতে হেমায়েত উদ্দিন কাজীকে  ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক রাঙা প্রভাত পত্রিকার  কর্মী ও প্রতিনিধিরা।  এ সময় তিনি সবার কাছে দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন।