ঢাকা শনিবার ০৮ আগস্ট ২০২৬ ২৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ প্রচারে লিফলেট বিতরণ

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, শনিবার, সময়ঃ ১২.১০ এ.এম
কালিয়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ প্রচারে লিফলেট বিতরণ
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির প্রচারে জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার  (৬ আগস্ট) নড়াইল-১ (৯৩) আসনকে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

লিফলেট বিতরণ করেন জিয়া পরিষদ কালিয়া উপজেলার  আহ্বায়ক মোঃ ইকবাল বাহার (বুলবুল)। এ সময় সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করে মাদক সেবন, ক্রয়-বিক্রয়, পরিবহন, সরবরাহ, মজুদ ও ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরা হয়।

লিফলেটে বলা হয়, নড়াইল-১ আসনকে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। মাদক ব্যবসায়ী, সেবনকারী কিংবা মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে নিয়মিত কঠোর অভিযান পরিচালনার বিষয়টিও তুলে ধরা হয়। একই সঙ্গে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের এসব কর্মকাণ্ড থেকে সরে এসে সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়।

মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও লিফলেটে সতর্ক করা হয়। পাশাপাশি সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটি মাদকমুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ নড়াইল-১ গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে নড়াইল-১ (৯৩) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের মাদকবিরোধী অবস্থান এবং ‘জিরো টলারেন্স’ নীতির বিষয়টিও তুলে ধরা হয়।