ঢাকা শনিবার ০৮ আগস্ট ২০২৬ ২৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

শ্বেতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইমরান

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, শুক্রবার, সময়ঃ ১১.৩৭ পি.এম
শ্বেতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইমরান
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ২৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অভিভাবক সদস্য মোঃ ইমরান খান। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১২ জন ভোটারের মধ্যে ৯ জনের ভোট পেয়ে বিজয় লাভ করেন।

স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার বিশ্বাসের পরিচালনায় ও দপ্তরী শাহিনুর ইসলামের সহযোগিতায় কমিটির সভাপতি পদে ভোট গ্রহন করা হয়। সভাপতি পদে অভিভাবক সদস্য ইমরান খান ও জমিদাতা সদস্য আহসান হাবিব প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৩ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। ইমরান খান ৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আহসান হাবিব পেয়েছেন ৩ ভোট। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি শফিকুল ইসলাম (অবঃ আর্মি), ইউপি সদস্য লিয়াকত বিশ্বাস, বিদ্যোৎসাহী সদস্য আনিছুর রহমান ও আজমিরা খাতুন, অভিভাবক সদস্য ইকবাল সরদার, হাসিনা খাতুন ও ফজিলা খাতুন, শিক্ষক প্রতিনিধি জ্যোৎসা ঘোষ, নাছিমা খাতুন ও প্রধান শিক্ষক শ্যামল কুমার বিশ্বাস।