পাইকগাছায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শান্তিপীর্ণ ভাবে শারদীয়দুর্গোৎসব পালিত
অরুণ কুমার বিশ্বাস,পাইকগাছা,(খুলনা) : পাইকগাছায় হিন্দু সম্প্রদায়ের প্রদান ও সর্ব্ববৃহৎ উৎসব শারদীয়া দুর্গাবছর প্রতিমা নিরর্জ্জন ও বিজয়া দশমীর মধ্যদিয়ে সুষ্ঠু, সুন্দর ,সার্থক ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ব্যাপক কর্মসূচীর মধ্যদিয়ে বিজয়া দশমী উদযাপিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল বেলা ১২টায় দেবী দুর্গার সিথিঁতে সিদুঁর পরান,বরণ করা , বেলা একটায় সকল মন্দিরের প্রতিমাসহ সকল ভক্তবৃন্দ কপোতাক্ষ নদের তীরে কপিলেশ্বরী কালিমন্দিরের ঘাটে হাজির, বিসর্জ্জন এবং মন্দিরে মন্দিরে দেশ,জাতি ও বিশ্বে র শান্তি কামনা করে প্রাথনা ও বিজয়া সম্মেলন। কপিলমুনি শহরের মধ্যে ঐতিহাসিক কপিলেশ্বরী কালী মন্দিরের মিলন মন্দির, হরিসভা, কাশিমনগর সাধুপাড়া, কাশিমনগর সার্বজনীন পূজা মন্দির (বটতলা), নাছিরপুর আম্রকানন মন্দির, নাছিরপুর মা মনসা মন্দির, শ্রীরামপুর মালোপাড়া মন্দিরসহ বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। ।বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার দর্শনার্থীর মন কেড়ে নিয়েছিল শহরের বিভিন্নপূজা মন্ডপের প্রতিমা।গত কাল ২১ অক্টোবর বুধবার বেলা ১২ টা থেকে শহরের বিভিন্ন পূজামন্ডপে হিন্দু এয়ো বধূরা দশভ’জা দেবী দুর্গার সিথিঁতে সিঁদুর পরিয়ে ও বরণ করে এবং চরণে প্রনাম জানিয়ে মাঙ্গলিক কর্মশেষ করে দেবী দুর্গাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানায়। পরে তারা একে অপরকে সিঁদুর পরিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন ।এ সময় প্রতিটি মন্ডপে লোকে লোকারণ্য হয়ে পড়ে। এরপর বেলা ১টা থেকে কপোতাক্ষ নদের তীরে কপিলেশ্বরী কালী মন্দির ঘাট অভিমুখে ভ্যান ও ট্রাক যোগে প্রতিমা বিসর্জ্জনের জন্য আশা শুরু হয়। এ সময় এলাকার ধর্মপ্রাণ নরÑনারীর সাথে বিভিন্ন জেলা-উপজেলা থেকে ধর্মপ্রান বিশিষ্ট ব্যাক্তিদের আগমন ঘটে।কপিলেশ্বরী কালী মন্দির মাঠে প্রতিমা বৃত্তাকারে সাজিয়ে প্রদর্শনী ,বিসর্জ্জণের পূর্ব পর্যন্ত প্রতিম মহড়া ,বিকাল ৪টা থেকে কপোতাক্ষ নদের কপিলেশ্বরী কালীবাড়ীর ঘাটে প্রতিমা নিরঞ্জন করা এবং মন্দিরে মন্দিরে দেশ,জাতি ও বিশ্বের শান্তি কামনা করে প্রার্থনা ও বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টায় ভক্তবৃন্দ উপবাস থেকে যাত্রামঙ্গল পাঠ করে দেবী দুর্গার আর্শীবাদ কামনা করেন। বিসর্জ্জনের সময় কপোতাক্ষ নদের তীরে দু”পাড়ে ও কালবিাড়ী ঘাটে হাজার হাজার দর্শনাথীদের ঢল নামে। মহাকবি মাইকেল মধুসুদন দত্তের সাধের কপোতাক্ষ নদ আজ মরা খালে পরিনত হওয়ায় বিসর্জ্জনের সময় এখন আর হাজার হাজার দর্শনাথীকে নৌকায় উঠতে দেখা যায়না।বাধ্য হয়ে অনেক কষ্ঠে কপোতাক্ষের দু”পাড়ে ভীড় করে দাঁড়িয়ে থাকতে হয়।বিকাল ৫টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রতিমা বিসর্জ্জন চলকালীন ঘাটের বিভিন্ন স্থানে পর্যাপ্ত পুলিশ ,আনসার-ভিডিপি মোতায়েন ছিল। তাছাড়া খুলনা জেলা পূজা উদযাপন পারষদের সহ সভাপতি,পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও কপিলমুনি কপিলেশ্বরী কালিমদ্নিরের সভাপতি চম্পক কু মার পাল , খুলনা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাধন কুমার ভদ্র, পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী প্রাণকৃষ্ণ দাশ ও পাইকগাছা পৌরসভা পূজাউদযাপন পরিষদের সভাপতি শ্রী বাবুরাম মন্ডল ,উপজেলা পূজা উদযাপন পরিষদ
ও কপিলমুনি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দের কড়া নজরদারির ফলে বিসর্জ্জনের সময় কোন প্রকার অঘটন ঘটেনি। শান্তিপূর্ণ ভাবে বিসর্জ্জন শেষ হয়। কপিলমুনি শহরসহ পার্শ্ববর্তী এলাকায় শান্তিপূর্ণ ভাবে প্রতিমা বিসজ্জনের খবর পাওয়াগেছে।
