যুববান্ধব স্মার্ট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে ১১ কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান আইয়ুব আলী
মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা : সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং যুববান্ধব স্মার্ট ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে আসন্ন ১১নং কাদাকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোঃ আইয়ুব আলী।
তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করে উন্নয়নমুখী ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মোঃ আইয়ুব আলী সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ১১নং কাদাকাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টেকাকাশিপুর গ্রামের সাবেক জনপ্রিয় মেম্বার মরহুম মোঃ ইয়াছিন হায়দার মোড়লের সুযোগ্য পুত্র। তার পিতা ইয়াছিন হায়দার২০০৭ সাল থেকে ২০১১সাল পর্যন্ত কাদাকাটি ইউনিয়নের মেম্বার ছিলেন। মোঃ আইয়ুব আলী মোড়ল
টেকাকাশিপুর প্রাথঃ বিদ্যাঃ( প্রাথমিক)
বড়দল আ.উ.মাধ্য.বিদ্যা.(মাধ্যমিক)
সরকারী এম.এম.সিটি কলেজ খুলনা( ডিগ্রি)
সরকারী বি এল বিশ্ববিদ্যালয় কলেজ, দৌলতপুর,খুলনা।
কলারোয়া শারীরিক শিক্ষা কলেজ,সাতক্ষীরা থেকে বিএড পাশ করেন
কর্মজীবনঃ
২০০১ সাল হতে অদ্যবধি চাকরিরত। ২০১৪ সাল পর্যন্ত ঔষধ কোম্পানিতে এবং ২০১৫ সাল থেকে এখনও চলমান সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। শিক্ষকতার পাশাপাশি মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। এলাকার সুনামধন্য স্বেচ্চাসেবী সংগঠন চলন্তিকা যুব সংঘের সাধারন সম্পাদক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূরন দায়িত্ব পালন করে আসছেন।পারিবারিক পরিচয় ও শিক্ষাগত যোগ্যতাকে সামনে রেখে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন,সুশাসন প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান।
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ আইয়ুব আলী ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। এদিকে,তার পক্ষে‘সচেতন যুব সমাজ’-এর প্রচারণায় উন্নয়নের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানানো হয়েছে।
