ঢাকা বুধবার ২১ অক্টোবর ২০২৬ ৫ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনি সদরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবুর পূজা মন্ডপ পরিদর্শন

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ১১.০৫ পি.এম
আশাশুনি সদরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবুর পূজা মন্ডপ পরিদর্শন
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে আশাশুনি সদর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, ইউপি চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু। 

সোমবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত দক্ষিণ বলাবাড়িয়া সার্বজনীন পূজা মন্ডপ, মধ্যম বলাবাড়িয়া সার্বজনীন পূজা মন্ডপ, হাড়িভাঙ্গা, কোদন্ডা (দুটি), দুর্গাপুর, সোদকনা, হাঁসখালী ও আশাশুনি সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারী, অন্যান্য সদস্য ও ভক্ত-দর্শনার্থীদের সাথে কথা বলেন এবং বক্তব্য রাখেন। এসময় ঢাকা কলেজের প্রভাষক বিকাশ চন্দ্র, ব্যবসায়ী বাসুদেব মন্ডল, পিন্টু মন্ডল, আনারুজ্জামান সিদ্দিক, হুদা, আবুল কাশেম, মনিরুল, রাজু, সোহাগ, আসিফ প্রমুখ তার সফরসঙ্গী ছিলেন।