ঢাকা মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ ৪ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনির কাদাকাটিতে দুর্গাপূজা উপলক্ষে নৌকাবাইচ প্রতিযোগিতা

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ১২.০২ এ.এম
আশাশুনির কাদাকাটিতে দুর্গাপূজা   উপলক্ষে নৌকাবাইচ প্রতিযোগিতা
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনি উপজেলার পূর্ব কাদাকাটি সার্বজনীন স্কুলবাড়ি দুর্গামন্দিরে দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় হলদিপোতা নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৬টি নৌকাদল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দাঁদপুর ‘জয় মা জগদ্ধাত্রী’ দল প্রথম স্থান অধিকার করে ১০ হাজার টাকা পুরস্কার, টেংরাখালী ‘জয় মা কালী’ দল দ্বিতীয় স্থান অর্জন করে ৬ হাজার টাকা এবং বামনডাঙ্গা ‘জয় মা পাগল-পাগলি’ দল তৃতীয় স্থান অধিকার করে ৩ হাজার টাকা পুরস্কার লাভ করে। ডাঃ ভগেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে মন্দির কমিটির সাধারণ সম্পাদক পবিত্র কুমার পাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান গীতা রানী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম ও সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য।প্রতিযোগিতা পরিচালনা করেন মাধব চন্দ্র ও রসময়।