নড়াইলে মূলশ্রী গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়, সমর্থন ও দোয়া কামনা
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আহমেদ সিকদার মিরাজ। তিনি নড়াইল ১, সাবেক সংসদ সদস্য মরহুম আবুল বাশার সাহেবের কনিষ্ট পুত্র এবং পহরডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মো. শফিকুজ্জামান শাফিক সিকদারের ছোট ভাই।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) আসরের নামাজের পর নিজ বাড়িতে নড়াগাতী থানার মূলশ্রী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আগ্রহের কথা জানান।
সভায় আহমেদ সিকদার মিরাজ বলেন, এলাকার মানুষের ভালোবাসা, সহযোগিতা, সমর্থন ও দোয়া পেলে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এ সময় উপস্থিত ব্যক্তিরা তাঁর প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস প্রকাশ করেন।
স্থানীয়দের কাছে তারুণ্যের প্রতিনিধি হিসেবে পরিচিতি পাওয়া আহমেদ সিকদার মিরাজ বিএনপি পরিবারের একজন উত্তরাধিকারী। তাঁর বড় ভাই মরহুম মো. শফিকুজ্জামান শাফিক সিকদার পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এলাকার উন্নয়ন, জনসেবা ও মানুষের পাশে থাকার প্রত্যাশা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন মিরাজ। তবে তাঁর প্রার্থিতা চূড়ান্ত হবে কি না, তা সময় ও রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে।
